প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ । ১০:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম মনজুর আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান, বিএনপি নেতা ওবায়দুল্লাহ বলুন,উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল করিম,উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল ।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ আবদুল হাই, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডা.জাহাঙ্গীর আলম , ইয়াছিন গাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক কাজী,ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব সানাউল্লাহ,ছাত্রদল নেতা কবির হোসেন ,হৃদয় হোসেন প্রমুখ।

এ সময় ইউনিয়ান ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন