প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ । ১১:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের চরমাছুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরমাছুয়া গ্রামের কৃতি সন্তান চাঁদপুর জেলা যুবদলের সাবেক সদস্য মো. দেলোয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী) সকালে ফরাজীকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইয়াছিন মোল্লা।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন খান, জেলা যুবদলের সাবেক সদস্য মো. দেলোয়ার হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মো. মফিজুল ইসলাম মিজি, উপজেলা যুবদল নেতা হাসান ইমাম স্বপন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন বেপারী, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সোলেমান ফকির’সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চরমাছুয়া গ্রামসহ ও আশপাশের কয়েকশত শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিতরণকালে দেলোয়ার হোসেন বলেন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা যাতে চাঁদপুর-২ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের নিকট দোয়া চাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন