প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ । ১১:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নতুন প্রজন্মকে রক্ষায় লেখাপড়া ও খেলাধুলায় মনোনিবেশ বাড়াতে হবে : ডিসি মোহসীন উদ্দিন

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে তারুণ্যের উৎসব ও যুব সমাবেশ ২০২৫  উপলক্ষে  ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা শেষে এক  পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে কমপ্লেক্সে চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।তিনি বক্তব্য বলেন, বর্তমান তরুনপ্রজন্মকে আমাদের কাজে লাগাতে হবে।
লেখাপড়ার পাশাপাশি তাদের অলস সময়কে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। আজকের এই খেলাধুলা শুধু খেলাধুলাই নয় এটি নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালনার একটি উত্তম পান্থাও বটে।
এছাড়া তিনি বলেন সমবায় পদ্ধতিতে সংস্কার করে তরুণদের সংযুক্ত করতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন,ইতোমধ্যে চাঁদপুরের চান্দ্রা সমিতি ন্যায্য মূল্যের একটি বাজার স্থাপন করে প্রশংসা কুড়িয়েছে। এই জনপদের সংশ্লিষ্ট প্রশাসন ও যুবসমাজ চাইলে এই আইডিয়াটা কাজে লাগিয়ে জনকল্যাণে অবদান রাখতে পারে। সেজন্য যুব সমাজকে ভালো কাজের নিশানা টার্গেট করতে হবে। এতে করে তরুণদের মাথায়
কোন প্রকার খারাপ চিন্তা  আসবে না। যার ফলে সুষ্ঠু যুব সমাজ সমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখতে সহায়ক হবে। পরিশেষে তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এ আয়োজনে উপজেলা প্রোগ্রামার মোঃ শাহাজানের সঞ্চালনায় এতে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোকবুল হোসেন,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাশার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান,শাহরাস্তি পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাকসুদ আলম,যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আরেফিন, সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক,সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান পাটোয়ারী, জোবায়েদুল কবির বাহাদুর, মোশারেফ হোসেন,রুহুল আমিন,বিভিন্ন কলেজ মাদ্রাসা স্কুলের প্রধানগণ শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়  চিতোষী পশ্চিম ইউনিয়ন। এতে  রানার-আপ: হয় মেহের দক্ষিণ ইউপি।
ম্যান অব দ্যা টুর্নামেন্ট মোঃ আল আমিন, চিতোষী পঃ, ম্যান অব দ্যা ম্যাচ মোঃ শান্ত, সর্বোচ্চ গোলদাতা, মোঃ তাসফির আহমেদ, চিতোষী প: সেরা গোলকিপার মোঃ ফয়সাল আহমেদ, চিতোষী পশ্চিম ইউনিয়ন।
ভদ্র খেলোয়াড় হিসেবে বিবেচিত হন মোঃ বাদল। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় উপজেলা ইউনাইটেড দল এবং রানার্স আপ  উপজেলা লিজেন্ড দল।
এতে ম্যান অব দ্যা ম্যাচ পেন্ডিং। ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ইলিশ দলের  দলনেতা শান্ত এবং  রানার আপ- টিম ডাকাতিয়া দলনেতা জাহিদ। ম্যান অব দ্যা ম্যাচ রবিন।
মুক্ত সাঁতার প্রতিযোগিতায়  প্রথম হয় নোয়াগাঁও উবির শিক্ষার্থী মোঃ আমিনুল ইসলাম,২য় হয় নিজমেহের  মডেল পাইলট উ:বি: আদিত্য পাল, নোয়াগাঁও  উবির খোরশেদ আলম। চিৎ সাঁতারে প্রথম হয় বিজয়পুর উবির  মোঃ মাহবুব আলম, ২য় হয় শাহরাস্তি সরকারি বহুমুখী উ: বিঃ আরাফাত হোসেন,৩য় হয় নিজমেহার মডেল পাইলট উ: বি: জিহাদুল ইসলাম।
কাবাডি চ্যাম্পিয়ন নিজ মেহের জুনিয়র স্পোর্টিং ক্লাবের ফাহাদ হোসেন রানার-আপ: ইলেভেন স্টার স্পোর্টস ক্লাব দলনেতা: অভিজিৎ চন্দ্র। ভলিবল চ্যাম্পিয়ন  উপজেলা নীল দল দলনেতা: মোঃ সজিব রানার-আপ: উপজেলা লাল দল।
তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে প্রতিভা অন্বেষণে কুইজ, চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা বিজয়ীদের বই ক্রেস্ট সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন