শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের স্পন্সরে ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের তিনশতাধিক শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ।
শনিবার সকালে শাহরাস্তি পৌরশহরের নাওড়া পঞ্চগ্রাম আজিজুর রহমান উবি’র ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন এ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক ও সামাজিক সংগঠনটির বছর পূর্তি উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ ক্ষুদ্র প্রয়াসটির আয়োজন।
ওই সময় সংগঠনটির সভাপতি দীন মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর এবং এম.এস ক্রিয়েটিভ ভেঞ্চার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশারফ হোসেন।
তিনি বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। ওই মেরুদন্ড সোজা থাকার কথা থাকলেও, শিক্ষা ব্যবস্থাপনায় পলিসি মেকারদের বিভিন্ন সময় ভুল সিদ্ধান্তের কারনে শিক্ষা ব্যবস্থা আজ হুমকির মুখে। সময় এসছে এই অবস্থা থেকে জাতিকে উত্তরণের। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা সংস্কারের। তাহলে জাতি পাবে কাঙ্ক্ষিত শিক্ষার মানসম্মত ব্যবস্থাপনা। শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক থাকতে হবে নিবিড়। তাহলেই শিক্ষার্থী খুঁজে পাবে তার কাঙ্খিত ঠিকানা। এমন অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আজ আমাদের এই সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা উপকরণের ক্ষুদ্র সহযোগিতা নিয়ে আমরা হাজির হয়েছি।
তিনি আরো বলেন অবশ্যই এ ক্ষুদ্র প্রয়াস শিক্ষার্থীদের ধাবিত করবে শিক্ষা কার্যক্রমে (পাঠগ্রহণে) মনোযোগী হতে।

ওই সংগঠনের সহ- সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাউসারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড. শামছুল ইসলাম মোহন, (ভি আই পি) ল্যান্ডমার্ক ঢাকা লিমিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ বিল্লাল হোসেন (বেলাল), সিঙ্গাপুর প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সাখাওয়াত হোসেন (শরীফ), ঢাকা নবাবপুর মা বেয়ারিং এর স্বত্বাধিকারী মোঃ সামছুল আলম (মামুন), মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যান সমিতির সভাপতি মোঃ আব্দুল রহিম, সহ- সভাপতি মোঃ আবুল বাসার, সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান, মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সরকার, গণমাধ্যম কর্মী রুহুল আমিন তরুন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ইতালি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোঃ আবুল কাশেম মোল্লা, পঞ্চগ্রাম আজিজুর রহমান উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, ঢাকা সানজিদা লেদারের স্বত্বাধিকারী মোঃ ইব্রাহিম খলিল সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাবিব উল্লাহ ও সমাজসেবক মনির হোসেন।
উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে শাহরাস্তি উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, ঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মানবতার কল্যাণে কাজ করে সাধুবাদ কুড়িয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবতার কল্যাণে আরো বৃহৎ পরিসরে আগামীতে আরও ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মোঃ মাসুদ রানা