প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ । ৯:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ পুলিশের হাতে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ পুলিশের অভিযানে ১৩টি মাদক মামলার শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই মোঃ মাহবুবুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, ছগির হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশী এলাকার বাদুর বাড়িতে অভিযান পরিচালনা করা শীর্ষ মাদক ব্যবসায়ী ৩ মামলার পরোয়ানাকৃত আসামি মামুন খাঁন প্রঃ জসিম খাঁন (৩৮) কে গ্রেফতার করেছে।
আটককৃত মামুন খান গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশী এলাকার বাদুর বাড়ির হোসেন খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মামুন খাঁন প্রঃ জসিম খাঁনের বিরুদ্ধে ১৩টি মাদক মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, ফরিদগঞ্জ থানার শীর্ষ মাদক ব্যবসায়ীকে ৩টি ওয়ারেন্ট মুলে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন