প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ । ১০:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালিত

এস. এম ইকবাল
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদের নির্দেশে চাঁদপুরের ফরিদগঞ্জে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, শেষে কেককাটা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
রোববার (১৯ জানুয়ারি ২০২৫) পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় পৌর যুবদলের সহ-সভাপতি গোলাপ শেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দীন পাটওয়ারী।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মআহ্বায়ক ইলিয়াস গাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ পাঠান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান।
এছাড়া বিএনপি নেতা দিদারুল আলম, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহমেদ, ছাত্রদলের সাবেক নেতা মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, সুজন আখন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে আগামীদিন গুলোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিদের্শনা এবং তারুণ্যের প্রতীক সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে ফরিদগঞ্জে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন