শাহরাস্তিতে ছাত্রদলের সদস্য সচিব আলী আজগরের উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১-জানুয়ারি) পুলিশ অভিযুক্তদের আটক শেষে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
পুলিশ সূত্র জানায়, গত বছর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর সোমবার রাতে শাহরাস্তিতে আওয়ামী লীগ নেতা মোঃ বোরহান উদ্দিন (৪৫) নেতৃত্বে একদল দুর্বৃত্ত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আজগর হোসেন মিয়াজীর উপর অতর্কিত হামলা চালায়।
এতে তিনি গুরুতর আহত হয়। পরে আহত আজগর বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা নং-৯, জি আর নং-১৪৬, ২০২৪ রুজু করে।
ওই মামলার প্রেক্ষিতে পুলিশ শাহরাস্তি থানার দৈকামতা গ্রামে অভিযান চালিয়ে মৃত দেলোয়ার হোসেনের পুত্র আসামী মোঃ বোরহান উদ্দিন (৪৫) আটক করে।
এদিকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ২০১২ ধারা অভিযুক্ত উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউপির কেশরাঙ্গা গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র রুবেল হোসেন ওরপে রুবেল রাজাকে (৩০) পৌর শহরের ঠাকুরবাজার এলাকা থেকে আটক করে।
একই ইউপির নরিংপুর গ্রামের আবু জাফরের পুত্র আসামী মোঃ নাজমুল হোসেনকে (১৮) জিআর-২৫/২৩, ধারা-পাসপোর্ট আইনে আটক করে।
উপজেলার চিতোষী পশ্চিম ইউপির লাকামতা (কাচারী বাড়ীর) আঃ হান্নানের পুত্র মোঃ রিপনকে (২১), ৮ পিচ ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার উদ্ধার পূর্বক আটক করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করে।
একই ইউপির পাথৈর গ্রামের আজিজ মজুমদার বাড়ীর নুর মোহাম্মদ এর পুত্র আসামী রুবেলকে (২৮) জিআর-১৬৫/২৪ আটক করে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায় অভিযুক্ত আসামিদের শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশার পিপিএম বার এর দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই (নিঃ) মোঃ আলআমিন ভূঁইয়া, এসআই/মোঃ আতোয়ার রহমান, এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) মোঃ মনিরুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আটক করে।

নিজস্ব প্রতিনিধি