প্রকাশের সময়: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ । ৭:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ার পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজে হুলরুমে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা গাজী মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম,উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদ,পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইসমাইল হোসেন আবেগ,পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম জাহিদ,পৌর যুবদলের সহ-সভাপতি সোহেল আহমেদ, যুগ্ম সম্পাদক জাফরুল হাসান,মহিলা নেত্রী শাহিনা আক্তার প্রমুখ।

এসময় উপজেলা,পৌরসভা ও বিভিন্ন ইউনয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মা মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া,কচুয়ার সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম ড.এহছানুল হক মিলন ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী সুস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন