প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ । ৮:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কাল চাঁদপুর সাহিত্য মঞ্চের সম্মেলন, সংবর্ধিত হচ্ছে দেশবরেণ্য ৭ লেখক 

নিজস্ব প্রতিনিধি
‘সৃজনের সম্মিলনে করি অমৃত মন্থন’ এই শ্লোগানকে সামনে রেখে চতুর্থবারের মতো আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর সাহিত্য সম্মেলন-২০২৫।
শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের সপ্তম বর্ষে পর্দাপণ উপলক্ষে আজ ২৪ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে বরেণ্য শব্দশিল্পীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।
সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন।
সম্মেলনে স্মারক প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক ও গবেষক ড. সরকার আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত,  শিশুসাহিত্যিক আহমেদ রিয়াজ, কবি সৈয়দ তারিক, লেখক ও সাংবাদিক গিয়াস উদ্দিন ও শিশুসাহিত্যিক সুলতানা লাবু প্রমুখ।
জাতীয় সংগীত ও সম্মেলক গানের মধ্য দিয়ে শুরু হবে সাহিত্য সম্মেলনের কার্যক্রম। আয়োজনে বৈচিত্র্য আনতে গতবারের মত এবারেও অনুষ্ঠানটি কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। আলাদা আলাদা পর্বে স্থানীয় এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত বরেণ্য শব্দশিল্পীরা কবিতা, গল্প, শিল্পআড্ডাসহ শিল্প-সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও কথা বলবেন।
সমাপনী পর্বে দেশবরেণ্য সাতজন লেখক ও সংগঠককে প্রদান করা হবে ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার-২০২৩ ও ২০২৪। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানেরর জন্যে ২০২৩ সালে পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য চারজন গুণি লেখক হলেন প্রবন্ধ ও গবেষণায় সুমনকুমার দাশ, কথাসাহিত্যে রুমা মোদক, কবিতায় মাহমুদ কামাল ও জুনান নাশিত। ২০২৪ সালে পুরস্কারপ্রাপ্ত তিন লেখক হলেন কবিতায় শাহ বুলবুল, কথাসাহিত্যে নাহিদা নাহিদ, প্রবন্ধ ও গবেষণায় শামস আলদীন।
সংগঠন সাহিত্য মঞ্চ পরিবার ইতিমধ্যে স্থানীয় সকল লেখকদের সমন্বয়ে বেশ কয়েকটি উপ-কমিটি গঠনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
চাঁদপুর সাহিত্য সম্মেলনের উন্মুক্ত এই আয়োজনে সকল শব্দশিল্পী এবং সাহিত্যপ্রেমীর সবান্ধব উপস্থিতি কামনা করেছেন আয়োজক সংগঠন সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন