প্রকাশের সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১ । ৬:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কাউন্সিলের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব: চাঁদপুরের মতলব দক্ষিণে কাউন্সিলর সাইফুল ইসলাম মোহনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রী। গতকাল ৫ নভেম্বর রাতে মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের দিঘলদী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ৫ নভেম্বর রাতে দিঘলদী গ্রামের আলী আর্শ্বাদের মেয়ে বোয়ালীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী (১৪) কে গোপনে কচুয়া উপজেলার এক ছেলের সাথে বিয়ে দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন এবং বাল্য বিয়ে বন্ধ করে দেন।

এ বিষয়ে কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন বলেন, খবর পেয়ে আমি, ‌‌বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেছি এবং মেয়ের অভিভাবক ও আত্মীয় স্বজনদের বলেছি ১৮ বছরের আগে কোন মেয়েকে বিয়ে দেওয়া যাবে না ।  নির্দেশ অমান্য করলে তাদের বিরোদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন