মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা” এর আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রাক-প্রাথমিক (শিশু) ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে “১২তম বর্ণ প্রতিযোগিতা -২৫” অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ।।
উক্ত সৃজনশীল উদ্যোগ সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে চলতি কার্যনির্বাহী পরিষদের অধীনে স্বল্প মেয়াদে সংগঠনের অনুমোদিত গঠনতন্ত্রের স্বতন্ত্র বিধি-০৪ এর অনুচ্ছেদ -(খ) অধীন উপ-অনুচ্ছেদ -খ/১ অনুসরণ করে স্থায়ী পরিষদ ১০ জানুয়ারি, ২০২৫ খ্রি. তারিখে (সূত্র:অঙ্গীকার/স্থাপ/কার্যনিপ/২৫-১৯৫/২০২৫) ১৩ সদস্য বিশিষ্ট “১২তম বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ-কমিটি (মতলব উত্তর-২০২৫)” অনুমোদন দিয়েছে।
মতলব উত্তরের উপ-কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন সংগঠনের সম্মানিত সদস্য মোঃ রাসেল মিয়া, সদস্য সচিব মনোনীত হয়েছেন সংগঠনের সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মোঃ সালাহউদ্দিন খাঁন।
সার্বিক সমন্বয়ক ও যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্বে থাকবেন যথাক্রমে সংগঠনের এলিট পরিষদ সদস্য (সহ সভাপতি পদমর্যাদা) মোঃ সোহেল রানা সরকার ও কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি জয়ন্তী ভৌমিক।
এতে যুগ্ম আহবায়ক হলেন মোঃ জুয়েল রানা সরকার, মোঃ সুফি আহম্মদ, মোঃ নাজমুল রাসেল, মো: সাদ্দাম হোসেন, মোঃ তৌহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ সুজন মিয়া।
সদস্য যথাক্রমেঃ মোঃ নুরুল হুদা ফয়েজী, মোহাম্মদ হাসান, সিনথিয়া আক্তার, মোঃ আমির খসরু সরকার ( তৌসিফ) ও মো: সৌরভ হোসেন।
অঙ্গীকার পরিবার এর পক্ষ থেকে উপ-কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আপনাদের সকলের জন্য শুভকামনা। অতীতের ন্যায় এবারের আয়োজনেও স্থানীয় প্রশাসন, স্কুল, মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবক মহল ও সংগঠনের সম্মানিত সকল সদস্য, শুভাকাঙ্ক্ষীগণ সহযোগিতা অব্যাহত রেখে পাশে থাকবেন এই প্রত্যাশা করছি।
উল্লেখ্য, শুদ্ধভাবে বাংলা ভাষা আত্মস্থ করতে ভাষা শিক্ষার প্রথম ধাপ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সঠিকভাবে সুন্দর হাতের লেখা উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীদের এই প্রতিযোগিতায় মেধাক্রম অনুসারে পুরষ্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করতে কোনো ফি দিতে হয়না।

নিজস্ব প্রতিনিধি