প্রকাশের সময়: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২ । ৬:৪০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর আওয়ামী লীগের শীতার্তদের কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

শনিবার (২২ জানুয়ারি) বিকালে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রতন ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, সদস্য সাইফুল ইসলাম প্রধান, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলর, দলীয় নেতৃবৃন্দ।

এসময় অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার নেত্রী। তাই তিনি আজ সারা বিশ্বে আলোকিত হয়েছেন। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনগণ মানবিক সেবা পাবেন। একমাত্র আওয়ামী লীগ সরকারই মানুষের দুঃখ বুঝে। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মানুষের জন্য কাজ করে।

আমি বলব সরকারের পাশপাশি যারাই সমাজে বিত্তশালী আছেন, সকলেই অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। আমরাও থেমে নেই। সরকারের পক্ষ থেকে প্রতি বছরই শীতবন্ত্র দিয়ে আসছি। মহামারীর সময়ও সরকারের পক্ষ থেকে যথেষ্ট ত্রাণ সামগ্রী দিয়েছি। এ সহায়তা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন