প্রকাশের সময়: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ । ৬:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এম এম নুরুল হক উবিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী।
এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন পাটওয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে।
প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলেন, এই বিদ্যালয়ের স্কাউট সদস্যরা অত্যন্ত এক্টিভ। এতেই বুঝা যায় বিদ্যালয়টি সহশিক্ষা কার্যক্রমে পিছিয়ে নেই।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়েজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, বিশিষ্ট লেখক জেসমিন মুন্নি।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলী। পরে ২০২৫ সালের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে নৃত্য ও যেমন খুশি তেমন সাজো উপস্থাপন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনির হোসেন, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, চাঁদখার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম পাটওয়ারী বাবুল, উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আজিজুর রহমান, বদিউজ্জামাল শিফন, সহকারী প্রধান শিক্ষক আহসান আলী, সহকারী শিক্ষক আব্দুল মান্নান, আবু ইউনুস ভুইয়া, জ্যোতিষ চন্দ্র সরকার, বিশ্বজিৎ দাস, জাকির হোসেন, জসিম উদ্দিন সরকার, দেলোয়ার হোসেন, রেহান উদ্দিন, মাহফুজ আহমেদ, আবু সাঈদ, উত্তম কুমার,  উম্মে সালমা, নুসরাত শারমিন, মাকাদ্দাসা মুশতারি, আব্দুল্লাহ আল মামুন, আনিছুর রহমান, মাঈনুল উদ্দিন সহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন