প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫ । ৯:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের জানুয়ারী ২০২৫ মাসের আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাইদ, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু তাহের, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদার, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক আরাফাত আল-আমিন, সাংবাদিক জাকির হোসেন বাদশা, সাংবাদিক মমিনুল ইসলাম, সাংবাদিক সুমন আহমেদ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।
সভায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু কাটা, মাদক নির্মুল, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক প্রতিবন্ধকতা সৃষ্টি করে ড্রেসিং পাইপ উচ্ছেদ, কৃষি জমি বিনষ্ট সহ নানান সমস্যা তুলে ধরে বক্তব্য।
এসব সমস্যা নিরসনে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নৌপুলিশ, কোষ্ট গার্ড ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য অনুরোধ জানান বক্তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন