প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫ । ৮:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে রেড ক্রিসেন্ট

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা সভাকক্ষে তাঁকে এ সংবর্ধনা প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল।

সম্প্রতি তিনি সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক পদে পদায়ন হয়েছেন এবং আগামি সোমবার তিনি হাজীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিবেন।

এসময় ইউএনও তাপস শীলের কর্তব্যরত সময়ে নিষ্টার সহিত দায়িত্ব পালনের প্রশংসা করেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের উপদেষ্টা রোটারিয়ান নিশান রহমান ও সাইফুল ইসলাম সিফাত।

সভায় ইউএনও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপজেলা সকল দপ্তরসহ স্থানীয় রাজনৈতিক, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকসহ সকলস্তরের মানুষের সহযোগিতা তিনি পেয়েছেন বলে সভায় ব্যক্ত করেছেন।

পরে ইউএনও ইউএনও তাপস শীলকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল।

এসময় হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মোঃ ইয়াসিন হোসেন, উপদলনেতা (১) মোঃ ইউসুফ, বিভাগীয় উপপ্রধান (প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ) রাহাত জামান, বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম) আবির হোসেন আবদুল্লাহ, বিভাগীয় প্রধান ( তহবিল সংগ্রহ) ফাহিম সহ আরো যুব সদস্যগন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন