প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫ । ৮:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রশাসনের আয়োজনে ভলিবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

‘‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’’ এই শ্লোগানে তরুন্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কচুয়ায় ভলিবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মেজবাহ উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল আলম,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মো.আব্দুল আলীম লিটন,সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম,উপজেলা আইসিটি কর্মকর্তা মোশারফ হোসেন, খাদ্য গুদামের ইনচার্জ আব্দুল আউয়াল,কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.মাহত মন্ডল প্রমুখ। এসময় পৌরসভার কাম-কাম্পিউটার নাসির আলম নসু, ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালামসহ উপজেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা ও তারুণ্যের উৎসবের খেলোয়ার’রা উপস্থিত ছিলেন।

তরুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে কচুয়া আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন