প্রকাশের সময়: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

এডাব, সিসিডিএস, সিএসইডিইউ, সোনালী সুদীন, নাস, সুফিয়া খাতুন ফাউন্ডেশন ও ডিএফওডি-চাঁদপুর সংগঠনগুলোর উদ্যোগে অসহায়, শীতার্ত ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২ ফেব্রুয়ারি সিসিডিএস এর কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা উপ-পরিচালক নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শহর সমাজসেবা অফিসার অনুপ মন্ডল ও শহীদ জাভেদ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ওমর ফারুক।

আরো উপস্থিত ছিলেন- জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মো: নুরুল আমিন, সোনালী সুদীনের সভাপতি মো: হানিফ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিসিডিএস, চাঁদপুর এর নির্বাহী পরিচালক মো: সেলিম পাটওয়ারী।

প্রায় শতাধিক অসহায়, শীতার্ত ও দরিদ্রদের মাঝে চাদর বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন