প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ৩দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কচুয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈকত দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনাল রানী কর্মকার,একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা ও মাঠ পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তিন দিনব্যাপী এই কৃষি মেলা কৃষির উন্নয়ন, শাকসবজি ও ফলের পরিচিতি, প্রদর্শন ও সংরক্ষণ, ফলবাগান, মাছ চাষ ও পুকুর পাড়ে সবজির উৎপাদন বিষয়ক প্রদর্শন ও বিভিন্ন খাদ্যপণ্য তৈরিসহ ১২ স্টল দেওয়া হয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব দর্শনার্থী ও কৃষকের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন