প্রকাশের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সামাজিক সংগঠন অনুভবের শিক্ষা উপকরণ বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রবাসী (অনুভব) উদ্যোগে মেধাবী ও গরিব অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোতালেব হোসেনের সভাপতিত্বে ও অনুভব সংগঠনের ইভেন্ট ম্যানেজমেন্ট সদস্য আবুল হোসেন মুন্সি, মাহবুব হায়দারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন,সংগঠনের সভাপতি সভাপতি মো.মনির হোসেন তালুকদার,সাধারণ সম্পাদক মো. নাসির প্রধান,সাংগঠনিক সম্পাদক মো সুমন মাহমুদ প্রমুখ।

এ সময় সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ সাখাওয়াত হোসেন,মো.কবির মোল্লা, মাও.আবুল হোসাইন, সংগঠনের কার্যকরী পরিষদ সদস্য ইঞ্জি.মোঃ হাবিব মৌলভী, ইমান হোসেন,মোশারফ হোসেন ও মামুন তালুকদার সহ সংগঠনের অন্যান্য সদস্য,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে ২০২২ সালে সংগঠনের প্রধান সমন্বয়ক মো: শরিফুল ইসলাম মৌলভী এর মাধ্যমে এই স্বেচ্ছাসেবী সংগঠনটির যাত্রা শুরু হয়।

সংগঠনের শুরু থেকেই গ্রামের গরিব অসহায় পরিবারে শিক্ষা, চিকিৎসাসেবা, বিভিন্ন উৎসবে উপহার সামগ্রী ও এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন