প্রকাশের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া আকানিয়া-নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্টান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া-নাছিরপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতি ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু হানিফ প্রধানীয়া’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ শাহাজাহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার একেএম সোহেল রানা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আতাউল করিম, কহলথুরি উচ্চ বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক মো ইয়াকুব আলী, হাজীগঞ্জ আল-কাউসার স্কুলের প্রতিষ্ঠাতা আবু বকর পাটওয়ারী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন,দাতা সদস্য আলী হোসেন, আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র শীল, অভিভাবক সদস্য মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ,অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন