প্রকাশের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ । ১১:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় সারজিস আলম আহত

প্রিয় চাঁদপুর ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছেন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত সারজিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হন।

বিশ্ববিদ্যালয়ের একুশে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিম আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তাঁর বাম চোখের পাশে কেটে গেছে। এ ছাড়া মাথায় আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জাবির হোসেন বলেন, সমন্বয়ক সারজিস আলম আহত হয়ে হাসপাতালে এসেছিল। তার বাম চোখের পাশে সামন্য কেটে গিয়েছে। চক্ষু বিভাগে তাকে ক্ষত জায়গায় একটি সেলাই দেওয়া হয়েছে। তবে তার চোখ, মাথায় কোন সমস্যা নেই। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন