প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ৮:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

প্রিয় চাঁদপুর ডেস্ক

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, তার বিরুদ্ধে যাচাই-বাছাই চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়।

শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন