প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ১২:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরাজীকান্দি ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারে মাদক জঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী, নারী ও শিশু নির্যাতন দমন কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে ছোট চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরাজীকান্দি ইউনিয়নের বিট পুলিশিং অফিসার উপ-পরিদর্শক মো. খুরশীদ আলমের সভাপতিত্বে ও ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গনি তপাদার, যুগ্ম আহ্বায়ক  এহসানুল আহসান ফেরদাউস, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, আমিরাবাদ বায়তুল আমান জামে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নান্নু গাজী, ইউপি সদস্য আব্দুল কাদির জিলানী, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, ব্যবসায়ী ইয়াছিন হাওলাদার, সমাজসেবক সালাউদ্দিন শিকদার, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম গাজী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নূরে আলম অপু, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যারা মাদক ব্যবসা করে ও মাদক সেবন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাদের যারা প্রশ্রয় দেয় তাদেরও ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ কঠোর অবস্থানে। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে থানা পুলিশ।  কাজেই যারা মাদকের সাথে জড়িত আছেন তারা সময় থাকতে ভাল হয়ে যান। তওবা করে ফিরে আসেন। ভালো হতে কিন্তু পয়সা লাগে না।
ফরাজীকান্দি ইউনিয়নের বিট পুলিশিং অফিসার উপ-পরিদর্শক মো. খুরশীদ আলম বলেন, মাদক ব্যবসায়ীদের কোন রাজনৈতিক দল নেই। তারা যে দল ক্ষমতায় যায় তাদের কাঁধের উপর ভর করে ব্যবসা পরিচালনা করে থাকে। মাদকের বিরুদ্ধে কোন আপোষ নেই। মতলব উত্তর থানা পুলিশ জনগণের পাশে আছে। যে কোন প্রয়োজনে বা যে কোন মাদক ব্যবসায়ীদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন