প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটায় জরিমানা

এস. এম ইকবাল

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে চাঁদপুরের ফরিদগঞ্জে জেএনবি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে অবস্থিত (জেএনবি) জেদনি নুসরাত ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান।

এসময় জেদনি নুসরাত ব্রিকফ্লিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৯ ভঙ্গ করায় ৪ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনা পূর্বে আবশ্যিকভাবে লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান জানান, পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ইটভাটায়ও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন ও থানা পুলিশ এস আই জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন