প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান কামরুল গ্রেফতার

এস. এম ইকবাল
‘অপারেশন ডেবিল হান্ট’ অভিযানে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও রূপসা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাউছার উল আলম কামরুল কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলায় কাউছার উল আলম কামরুলকে গ্রেফতার করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, অপারেশন ডেবিল হান্ট এর অংশ হিসেবে ইউপি চেয়ারম্যান কাউছার উল আলম কামরুলকে আটক করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন