প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সমাজসেবক হাজী ইদ্রিস মুন্সীর মৃত্যুবার্ষিকী পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
বীর মুক্তিযোদ্ধা  সমাজসেবক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের প্রয়াত বাবা হাজী ইদ্রিস মুন্সির ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলার নলুয়া চন্দ্রবান বিবি জামে মসজিদে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে মরহুমে রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শায়েখ এম‌এ আব্দুল আয়া‌উল খান ।
এসময় শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম মজুমদার, কড়‌ইয়া ইউনিয়ন পরিষদের সচিব ওয়ালিউল্লাহ, জেলা যুবদলের সদস্য ডা.মনির হোসেন, উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আবুল খায়ের, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, ইউপি সদস্য মিন্টু, ওয়ার্ড যুবদলের সভাপতি রিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন