প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ । ২:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগ নেত্রীর সহযোগীকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা

প্রিয় চাঁদপুর ডেস্ক

পিঠা উৎসব থেকে খাদিজা আক্তার (১৭) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাকে আটক করেন।

পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘাতে জড়িত থাকার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

খাদিজা কুমিল্লা জেলার বুড়িচংয়ের মনির হোসেনের মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া বর্ডার বাজারের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সহ-সভাপতি আফরিন ফাতেমা জুঁইয়ের সহযোগী।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব চলছিল। সেখানে খাদিজা আক্তার গেলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নজরে পড়েন। তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

তিনি আরও বলেন, খাদিজা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত ছিলেন। তাকে সংঘাতে জড়িত থাকার মামলায় গ্রেফতার করে করে আদালতে পাঠানো হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন