প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গলায় ডিম আটকে হাজীগঞ্জে ২৬ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জের হরিপুর গ্রামে গলায় ডিম আটকে  ২৬মাস বয়সি মেহজাবিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারি বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মেহজাবিন শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের মোহাম্মদ উল্যার মেয়ে।

শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসে ছিল।

সকালে শিশুটির মা তাকে রুটির সাথে সিদ্ধ ডিম খাইয়ে দিলে তা গলায় আটকে যায়। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর হাছান জানান, শিশুটিতে হাসপাতালে আনার আগেই মারা যায়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন