চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২১নং পশ্চিম আশি^নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মজিবুর রহমান মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান বৈদ্য।
ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সোহাগের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা শাহরিয়ার হোসেন বৈদ্য, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মানিক তালুকদার, আশি^নপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক খন্দকার ফয়েজুর আলম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, বিশিষ্ট সমাজ সেবক ও যুবদল নেতা জিয়াউর রহমান বৈদ্য প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মো. আনোয়ার আলী, ২১নং পশ্চিম আশি^নপুর সপ্রাবি’র সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম, সুরাইয়া আক্তার, রক্তকণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সালেহ্ আকরাম, সাবেক ছাত্রদল নেতা রাসেল আহম্মেদ বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মোজাম্মেল প্রধান হাসিব