শাহরাস্তিতে কেশরাঙ্গা সপ্রাবির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও যাদু প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেশরাঙ্গা সপ্রবারির আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
তিনি বক্তব্য বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পাঠগ্রহণের পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিকশিত করতে খেলাধুলার প্রতিযোগিতার আয়োজনে প্রয়োজন রয়েছে। এতে করে শিক্ষার্থীদের লেখাপড়ার মনোযোগ বৃদ্ধি পাবে। মুঠোফোনের আসক্তি কমে আসবে। ফলে শিশুদের পাঠগ্রহনে শিক্ষারমান এবং শারীরিক স্বাস্থ্যর উন্নতি হবে। সেজন্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন আয়োজনের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। পরিশেষে তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অন্যান্য অতিথি ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু সাইদ চৌধুরী, সহকারি শিক্ষা অফিসার নাসরিন সুলতানা, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মোহাম্মদ আবুল বাশার পাটোয়ারী, ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মনির হোসেনসহ, গণমাধ্যম কর্মী, অত্র সপ্রাবির কর্মকর্তা কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা