প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ । ৬:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নি খোঁ জ ৪ বন্ধু, পরে…

প্রিয় চাঁদপুর ডেস্ক

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার প্রতিযোগিতার সময় কলেজ পড়ুয়া ৪ বন্ধু নিখোঁজ হয়েছিল। এরমধ্যে স্থানীয়রা ৩ বন্ধুকে উদ্ধার করলেও ১ জন নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান স্পার (বাঁধ) এলাকায় এ ঘটনা ঘটে। ভালোবাসা দিবসে প্রেমিকার সাথে দেখা করতে এসে তারা যমুনা নদীতে নেমে সেলফি তোলার প্রতিযোগিতা করছিলেন।

যমুনায় নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ রহমান (১৮)। সে বগুড়ার শেরপুর শহরের টাইন কলোনীর জাহিদুল ইসলামের ছেলে। এছাড়া যমুনা নদী থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো, শেরপুর টাউন কলোনী এলাকার আবুল কালামের ছেলে মাফিজ ইকবাল (১৮), গোলাম সরোয়ারের ছেলে সোয়েব আহম্মেদ (১৮) ও সোলায়মান আলীর ছেলে অওফি হাসান (১৮)। উদ্ধারকৃতরা সুস্থ রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা জায়, যমুনা নদীর বানিয়াজান স্পার এলাকা স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত। ছুটির দিনে ভ্রমণ পিপাসুরা প্রিয়জনদের নিয়ে এখানে বেড়াতে আসেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ওই চার বন্ধু বানিয়াজার স্পার এলাকায় প্রেমিকার সাথে দেখা করতে আসে। এরপর যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার প্রতিযোগিতা করতে থাকে তারা।

এক পর্যায়ে অসাবধাণতাবসত যমুনা নদীতে পড়ে ডুবে যায় ৪ বন্ধু। এ সময় সেখানকার অন্য ভ্রমাণকারীরা স্থানীয়দের সহযোগীতায় ৩ বন্ধুকে উদ্ধার করে। আর এক জনকে উদ্ধার করতে পারেননি।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল হকবলেন, যমুনা নদীর পানিতে প্রবল স্রোত বইছে। এ কারণে নিখোঁজ জুনায়েন রহমান ভাটির দিকে ভেসে যেতে পারে।

তাকে উদ্ধারের জন্য রাজশাহীর ডুবুরি দলের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যেই ডুবুরি দল রাজশাহী থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন