প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডেভিল হান্টে ৫০৯ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৪৫৭

প্রিয় চাঁদপুর ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৫০৯ জনসহ মোট এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯৪৮ জনকে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় একনলা বন্দুক একটি, ওয়ান শুটারগান একটি,কার্তুজ একটি, রামদা ১০টি , চাইনিজ ছুরি একটি, দেশীয় তৈরি কাঠের কাটযুক্ত ছুরি একটি, চাইনিজ চাপাতি দু’টি চাইনজি কুড়াল একটি ও কাঠের বাটযুক্ত দা তিনটি উদ্ধার করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন