প্রকাশের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ধনাগোদার ভাঙনে ঘুম নেই মানুষের

মনিরুল ইসলাম মনির
ধনাগোদা নদীর তীরবর্তী ভাঙনের দুশ্চিন্তায় দিন কাটছে নদীর পাড়ের মানুষ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি’র তিনটি গ্রামের সংলগ্ন এলাকা দিয়ে বয়ে গিয়েছে ধনাগোদা নদী।
ওই নদী পার সংলগ্ন রাস্তা, বাড়ি-ঘড়সহ ফসলী জমি ইতোমধ্যেই ভেঙে গিয়েছে। বেশ কিছু এলাকায় আবার নতুন করে ভাঙা শুরু হয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন ধনাগোদা নদী পাড়ের মানুষ।
সরে জমিনে জানা যায়, উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া, নবীপুর গ্রামের বেশ কিছু এলাকা গত এক সপ্তাহে অসময়ে ভাঙনে নদীরপাড় বাড়ি-ঘর, সংলগ্ন রাস্তা, সরকারি ঘাটলা সহ ফসলী জমি ইতোমধ্যেই ভেঙে গেছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে কয়েক শতাধিক পরিবার। আতংকে রয়েছে তিনটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ।
উপজেলা বিএনপি’র সাংগঠিক সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন বলেন, গত সপ্তাহ থেকে আবারো নতুন করে নদীভাঙন শুরু হয়েছে। কারো কোনো নজর নেই। কখন যে নদী ভেঙে আমাদের ঘরবাড়ি, ফসলী জমিসহ নদীতে বিলীন হচ্ছে। এমনকি যে  মেঘনা ধনাগাদা বেড়ীবাঁধটির ঝুঁকিতে পড়ছে। এ বিষয়ে পাউবো কর্তৃপক্ষ দূরত্ব  ব্যবস্থা নেওয়ার জন্য অনুরুধ করছি।
স্হানীয় ইউপি সদস্য চাঁন মিয়া বলেন, কয়েক দিন ধরে ধনাগোদা পানি অনেক কমতে থাকায় চাপ বেড়েছে। যে কারণে নদীর ভাঙন ঠেকাতে পাড়ে ফেলা বালুভর্তি জিও ব্যাগ ধসে পড়তে শুরু করেছে। দ্রুত ভাঙন ঠেকানো না হলে স্থানীয় বাড়িঘর রক্ষা করা সম্ভব না।
এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে সংযোগ না পেয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন