প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দু’জনই হাফেজ, দু’জনেরই নাম তাকরিম

নিজস্ব প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পষ্টে কুরআন হাফেজ মো. তাকরিম শেখ (২০) নিহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ তাকরিম উপজেলার লখপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদরাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। সে ভবনা দালিখ মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র। এছাড়া তিনি খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদরাসা থেকে ৩০ পারা কুরআন হেফজ করে পাগড়ী গ্রহণ করেন।

নিহতের পরিবার জানায়, বিকেল চারটার দিকে তিনি ঘরের বৈদ্যুতিক লাইন ঠিক করার কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক শকে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, ঘরে বিদ্যুতের কাজ করার সময় মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম নিয়ে ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে তিনি মৃত্যু বরণ করেছেন।

মূলত হাফেজ তাকরিম সুস্থ্য আছেন এবং তিনি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে।

আর যে মারা গেছেন তিনি হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদরাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে।

দুজনের ছবি ও নামের মধ্যেও রয়েছে বড় পার্থক্য। নিহত বাগেরহাটের জনের নাম হাফেজ মো. তাকরিম শেখ আর গুজব ছড়ানো জনের নাম টাঙ্গাইলের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। তিনি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন প্রিয় চাঁদপুর অনলাইনকে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন