চাঁদপুরের হাজীগঞ্জে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন।
শিক্ষক ফেরদাউস আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরি, বিশেষ অতিথি ছিলেন কাঁকৈরতলা জনতা কলেজ অধ্যক্ষ মনিরুর হক পাটোয়ারী, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আনিছুর রহমান, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর, ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি আবু সাদেক, হাজীগঞ্জ থানার উপপরিদর্শক আবু ইউছুপ, ইউনিয়ন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হাফেজ আহমদ কাঞ্চন, বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল আমিন মিয়া, দাতা সদস্য গোলাম মোস্তফা মিয়া প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুহির বেগম।
সবশেষে বিজয়ীদের পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে শিশুদের কন্ঠে দেশাত্মবোধক গান ও বিভিন্ন সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

নিজস্ব প্রতিনিধি