মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মধুরোডে অবস্থিত ভাষাবীর এম এ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরি বের হয়। প্রভাতফেরিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ফিরে আসে। পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এসময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার, আসমা আক্তার, নাছিমা আক্তার, রুবিনা আক্তার সহ সকল শ্রেনীর কোমলমতি ছাত্র-ছাত্রীরা।

অনলাইন ডেস্ক