“রক্ত দিয়ে গড়েছো তোমরা, আমার মুখের বাংলা ভাষা” এই স্লোগানে কচুয়া উপজেলার ডুমুরিয়া সেকান্তর আলী মুন্সী নূরানী মাদ্রাসা, করিম জান বিবি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মহান ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে করিম জান বিবি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী-শিল্পপতি, আমেরিকান প্রবাসী আলহাজ্ব শাহজাহান মিয়ার আয়োজনে অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ বাচ্চু মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ মাকসুদ আলীর পরিচালনায় প্রভাত ফেরী ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় করিম জান বিবি হাফেজী মাদ্রাসার ও এতিমখানার সাধারন সম্পাদক মুহাম্মদ ফয়সাল আহম্দে, কোষাধ্যক্ষ মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ হাসান, মুহাম্মদ আনোয়ার, অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ হেলাল, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, মাহমুদা আক্তার, সাদিয়া সুলতানা ও উম্মে জাহান সহ মাদ্রাসার পরিচালনা কমিটির একাধিক সদস্য, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি