প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ । ৪:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জেলা ও হাজীগঞ্জ পৌর জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো চালক দল

মেহেদি হাসান রিমেল

ফুলেল শ্রদ্ধা, ভালবাসা আর যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করছে সমগ্র জাতি। একুশের চেতনায় মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে বুধবার জাতি অমর একুশে পালন করছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে হাজীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো চালক দল চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ও হাজীগঞ্জ পৌর আহ্বায়ক কমিটি।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী  রিক্সা ভ্যান অটো চালক দল আহব্বায়ক নূরে আলম, সিনিয়র যুগ্ন আহব্বায়ক মাহবুব, যুগ্ন আহব্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব আরিফ শেখ।  একই সময় জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো চালক দল হাজীগঞ্জ পৌর আহ্বায়ক কমিটির আহব্বায়ক মোঃ সুমন হোসেন ও সদস্য সচিব মোঃ মানিক গাজী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন