চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
প্রভাতফেরী, শরীর চর্চা ও জাতীয় সঙ্গীত পরিবেশন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর স্বাগত বক্তব্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সভাপতি আব্দুর রশিদ মাস্টার।

এসময় ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল মাস্টার, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কামাল হাওলাদার, যুবদল নেতা আবু জাফর, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি শাহাদাত গাজী, উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান, সহকারী শিক্ষক আবু জাফর গাজী, লুৎফুন নাহার, রৌশন আরা, মাওলানা মারুফ হোসাইন, সুভাষ চন্দ্র প্রমুখ।
দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ মারুফ হোসাইন।

মাসুদ হোসেন