সারা দেশে এখন বিভিন্ন স্তরের স্কাউটসরা মানবিক সেবায় ইতিমধ্যে বেশ পরিচিতি লাভ করেছেন।
মহামারি করোনাকালিন লকডাউনের সময় যেখানে একজন সুস্থ্য মানুষ ঘর থেকে বের হয়নি, সেখানে স্কাউট দল জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন যাত্রার সকল ক্ষেত্রে নিরলস ভাবে কাজ করেছে।
দেশের দুর্যোগময় সময় গুলোতে তাদের ভূমিকা অতুলিনীয়। বিশেষ করে বড়ধরনের অগ্নিকান্ড,সড়ক দুর্ঘটনা,বর্না,ঘূর্ণিঝড়সহ রাষ্ট্রের সকলকাজে আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি স্কাউট দল বিনাশ্রমে ভূমিকা পালন করে আসছেন। তাই বর্তমান সরকার স্কাউটদলকে শিক্ষা শেষে যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন বিভাগে কর্মসংস্থান ব্যবস্থা করা উচিৎ।
শনিবার সকালে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মিলনয়াতনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রর্বাট ব্যাডেন পাওয়েল এর জম্মাদিন ও বিপি দিবস -২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম উপরোক্ত কথাগুলো বলেন।
কচুয়া উপজেলা স্কাউটস কমিটির আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা স্কাউটস সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্কাউটস লিডার মো.জসিম উদ্দিন, উপজেলা স্কাউটস সদস্য কামরুজ্জামান মোল্লা,সহ-কমিশনার মো.মাহবুবুর রহমান,মো.নজরুল ইসলাম, উপজেলা স্কাউটস প্রশিক্ষক ও মূল্যায়নকারী জান্নাতুল ফেরদাউস।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া