প্রকাশের সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ । ৮:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ইউনিয়ন ভিত্তিক পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) মাও. আরিফ উল্ল্যাহ (রা.) ও মাও. কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে ছোটহলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানাযায়, বৃত্তি পরীক্ষায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক।
প্রধান অতিথির বক্তব্যে মো. রবিউল হক বলেন, বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে।
অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধু পুস্তকের লেখাপড়ায় কাঙ্খিত সাফল্য পাওয়া যাবেনা। দেশ, দেশের স্বাধীনতা, মূল্যবোধ, সারা বিশ্ব সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। দেশ ও দেশের মানুষের মঙ্গলের ব্রত তোমাদের মননে থাকতে হবে। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরাও এগিয়ে যাব।
মাও. আরিফ উল্ল্যাহ (রা.) ও মাও. কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশের সভাপতিত্বে ও সদস্য উপজেলা যুবদল নেতা ডা. আবুল কালাম আশিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির সরকার, ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন।
এ সময় প্রধান শিক্ষক আ. বাতেন, আনোয়ারুল কবির, শিক্ষিকা শাহনাজ আক্তার, জহিরা আক্তার, ওয়াদুদ সরকার বাপক, মুসা সরকার, পনির সরকার, রুহুল আমিন সরকার, মনির সরকার, মফিজুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন দানেশ বলেন, মাও. আরিফ উল্ল্যাহ (রা.) ও মাও. কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশন সমাজে মাদক, সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমাদের চেষ্টা থাকবে এই. বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখতে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে এ কার্যক্রমকে আরও প্রসারিত করব আমরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন