প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ । ৫:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে দিবসটির প্রথম প্রহরে মায়ের ভাষার জন্য প্রান দেওয়া বীর ভাষা শহীদদের স্মরণে প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয় ।
প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নিবাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও শাহরাস্তি থানার পক্ষে অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার অফিসার ও সঙ্গীও ফোর্সসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন  রাজনৈতিক, সামাজিক সংগঠন এ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এছাড়া উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ শাহাজানের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে উপজেলা সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক পৌর মেয়র বিএনপি নেতা মোস্তফা কামাল, সাবেক পৌর বিএনপির সভাপতি আবুল কালাম, সাবেক পৌর আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আতাহার, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, স্বেচ্ছাসেবক দলে আহবায়ক মাসুদ হোসেন, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, ছাত্রদলের সভাপতি ইঞ্জি: এবি এম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী সহ মুক্তিযোদ্ধা বৃন্দ, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুব্রত পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামসুল আমিন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, জনপ্রতিনিধি প্রমুখ।
এছাড়া আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শাহরাস্তি থানা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, এলাকার বিশিষ্ট জন, বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল,  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ, ওইদিন দুপুরে দিবসটির তাৎপর্যর আলোকে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা সভা প্রদানে পরিষদ মিলনআয়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন