প্রকাশের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ । ৮:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ আটক-১

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ মো. আল-আমিন (২২) নামের এক মাদক কারবারি আটক হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ ফেব্রুয়ারী) ভোররাতে তাকে হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা এলাকা থেকে আটক করা হয়।

এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত স্কুটার জব্দ করা হয়। মো. আল-আমিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কাদুটি বাজার এলাকার বামুন্ডা মিস্ত্রি বাড়ির ওসমানের ছেলে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল।

এসময় ধেররা নদীদাশ বাড়ি সংলগ্ন স্থানে একটি সিএনজিচালিত স্কুটারে তল্লাশি করে ১৫ কেজি ৫’শ গ্রাম গাঁজা জব্দ এবং মো. আল-আমিন নামের এক তরুণকে আটক ও সিএনজি জব্দ করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ও আটককৃত আল-আমিনকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃত আল-আমিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন