শাহরাস্তিতে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার সভাপতিত্বে সভার কার্য সম্পাদন হয়।
সভাপ্রধানের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যানজট নিরশনে ও জনগণের জান মাল রক্ষায় সংশ্লিষ্টের নির্দেশনা প্রদান করেন।
এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া তিনি দুটি মিটিং এ উপস্থিতির বক্তব্য মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরুপম মজুমদার, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবু ইসহাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকছুদ আলম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, ফরেস্ট অফিসার মোঃ তাজুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুব উন্নয়ন অফিসার শামসুল আরেফীন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শাহাজান, চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জোনায়েদুল কবির বাহাদুর, মেহের দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উত্তরের জহিরুল ইসলাম, চিতোষী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলম বেলাল প্রমূখসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা