প্রকাশের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে জাটকা ইলিশ ব্যবসায়ীকে অর্থদণ্ড

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জাটকা ইলিশ মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার পৌর শহরের  ঠাকুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওই বাজারে উপজেলার টামটা উত্তর ইউপির ইছাপুরা গ্রামের মৃত আবুল বাশারের পুত্র মোঃ সিরাজুল ইসলাম জাটকা ইলিশ মাছ বিক্রি করছিল।
বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরুপম মজুমদার ১০ কেজি জাটকা ইলিশ জব্দ করে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন অভিযুক্তকে। পরে জব্দকৃত জাটকা ইলিশ পুলিশ শাহরাস্তি চিশতিয়া এতিমখানা বিতরণ করেন।
ওই সময় এ কাজে সহযোগিতা করেন শাহরাস্তি সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, শাহরাস্তি মডেল থানার দায়িত্বরত পুলিশ অফিসার সঙ্গীও ফোর্স ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন