প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী ও শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো: রবিউল গাজী রবি’র উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

২৬ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যা ৭টায় শাহতলী রেলস্টেশন সংলগ্ন মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: কামাল মিজি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ক্রিকেট বাংলাদেশসহ বিশ্বে সুনাম অর্জন করেছে। ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। আজকে অনেক দর্শক খুবই ভালো লাগছে। জীবনের জন্য খেলাধুলা অপরিহার্য। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে হলে খেলার সাথে সম্পৃক্ত করতে হবে। খেলাধূলা মনের বিকাশ করে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার অপরিহার্য। । এ খেলার মাধ্যমে এ এলাকাকে উজ্জীবিত করেছে। আজকের খেলা একটা প্রতিযোগিতা মূলক খেলা হয়েছে। শুরু এবং শেষটা খুবই ভালো হয়েছে।

তিনি বলেন, মাদককে না বলুন। মাদক পরিহার করুন । আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। মাদকের কোন খবর ফেলে আমাদের জানাবে আমরা মাদক কারবারি ও মাদক গ্রহনকারীকে আইনে আওতায় আনব। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

চাঁদপুর সদর উপজেলার ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী ও শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো: রবিউল গাজী রবির যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে যুব সমাজ যে আয়োজন করছে খুবই ভালো। আমরা যুব সমাজকে চাই খেলার মাঠে নিয়ে আসতে। খেলাধূলায় সম্পৃক্ত সাকলে, মাদক থেকে দূরে থাকা যাবে। আমাদের যুবসমাজরা মোবাইলের মধ্যে নেই, খেলার মধ্যে রয়েছে। এটি খুবই ভালো উদ্যোগ।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর থানা তাঁতীদলের আহ্বায়ক মো: জালাল দেওয়ান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন তাতীদলের সভাপতি মো: শাহাদাত খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, চাঁদপুর সদর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: শওকত কারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক গাজী (নুরু), ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: হোসেন সরকার, বিএনপি নেতা মো: মহসিন তপাদার, বিশিষ্ট ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, বিশিষ্ট ব্যবসায়ী জসীম মিজি, স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদ নিজাম রাজুসহ অন্যানরা।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, বিশেষ অতিথি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, অনুষ্ঠানের সভাপতি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: কামাল মিজিকে ক্রেস্ট প্রদান করেন আয়োজকবৃন্দ।

খেলায় চ্যাম্পিয়ান দল ভাটেরগাঁও এলিভেনকে পুরস্কার (ফ্রিজ) প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং রানার্সআপ দল বাবুরহাট বন্ধুমহলকে পুরস্কার প্রদান করেন বিশেষ অতিথি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদসহ অন্যান্যরা।

উল্লেখ্য, নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে ভাটেরগাঁও এলিভেন ও বাবুরহাট বন্ধুমহল ফাইনাল খেলায় অংশ গ্রহন করে। ফাইনালে ভাটেরগাঁও এলিভেন জয়লাভ করে। খেলায় মোট ১২টি দল অংশগ্রহন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: কামাল মিজি। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন