প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের রাজাপুরা আরেফিয়া মাদরাসা ও এতিম খানার জায়গা দখলের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর রাজাপুর মাইজ্জা হুজুরের প্রতিষ্ঠান আরেফিয়া মাদরাসা ও এতিমখানার জায়গা জোরপুর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মাদরাসার প্রতিষ্ঠাতা প্রসিদ্ধ আলেমে দ্বীন আলহাজ¦ হযরত মাওলানা মো. মেহোববুল্লাহ প্রকাশ মাইজ্জা হুজর।

মাওলানা মোহেববুল্লাহ অত্র অঞ্চলের একজন পরিচিত আলেমে দ্বীন। তার বাবাও অত্র অঞ্চলের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন। তাদের প্রতিষ্ঠিত রাজাপুর দাখিল মাদরাসা ও রাজাপুরা আরেফিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় প্রায় ৭শ শিক্ষার্থী পড়া-লেখা করেন। মাইজ্জা হুজুর অত্র প্রতিষ্ঠানগুলো পরিচালনা ও দেখাশোনা করেন।

মঙ্গলবার সকাল ভোরে রাজাপুরা গ্রামের মাদরাসা সংলগ্ন বাড়ীর সফিকুর রহমানের ছেলে মহিউদ্দিন রিপন, মৌলভী আবুল হোসেনের ছেলে হেদায়েত উল্যাহ, মৃত আমির হোসেনের ছেলে খোরশেদ আলমগং ২৫/৩০জনকে নিয়ে মাদরাসার মাঝখান দিয়ে হুজুরের নিজস্ব সম্পত্তির উপর দিয়ে চলাচলের জন্য রাস্তা নেয়ার চেস্টা করে। পরে স্থানীয় গ্রামবাসি খবর পেয়ে এগিয়ে আসলে দখলবাজরা পালিয়ে যায়।

এ বিষয়ে মাইজ্জা হুজুর সংবাদকর্মীদের জানান, জায়াগ দখলের বিষয়টি আমাকে সোমবার রাতে স্থানীয় অনেকে জানিয়েছিলো, আমি বিষয়টি থানার ওসিকে জানিয়েছি। তবুও তারা সকালে দখল করতে আসেন।

তিনি বলেন, যারা জায়গা দখল করতে এসেছি, তাদেরকে আমি বলেছি, মাদরাসায় প্রায় ৩শ/৪শ লোক মিটিং করে তাদেরকে রাস্তা দেয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। কিন্তু তারা আমাদের কাছে আসেনি। হঠাৎ করে তারা অনেক লোকজন নিয়ে অন্যায়ভাবে আমাদের জায়গার উপর দিয়ে পথ নেয়ার জন্য উঠেপড়ে লেগেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নলেজে আছে। ঘটনার পর পরই আমরা পুলিশ পাঠিয়েছি। কেউ যেনো অন্যায়ভাবে জায়গা দখল করতে না পারে প্রশাসন সেই নির্দেশনা দিয়ে এসেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন