প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুর জেলা ডেভেলপার ব্যবসায়ীদের সাথে স্থানীয় প্রশাসনের সমন্বয় সাধন, ডেভেলপার প্রতিষ্ঠান গুলোর মধ্যে শৃঙ্খলা আনয়ন ও গুণগত মানসম্পন্ন ভবন নির্মাণের প্রত্যয়ের লক্ষ্য- উদ্দেশ্যে চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে সকলের মতামতের ভিত্তিতে কর্নার ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও এম কে এ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ কবির হোসেন চোকদারকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এস এন্ড ডি সুইট হোম ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ লতিফ তপাদার, যুগ্ন সম্পাদক আর জেড বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক রাসেল আহমেদ, কোষাধ্যক্ষ এস এম ডেভেলপার লিঃ এর পরিচালক জয়নুল আবেদীন সোহেল।
কমিটির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন, আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জামাল সাকিব, আল-কারিম হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন, রিমকু ডেভলপারস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম বাদল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন