প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ৮:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে এসিল্যান্ডের হস্তক্ষেপে উন্মুক্ত হলো চলাচলের রাস্তা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে এসিল্যান্ডের হস্তক্ষেপে একটি বিবাদমান রাস্তা উন্মুক্ত হলো পথচারী ও যানচলাচলের জন্য।
বৃহস্পতিবার উপজেলার চিতোষী পূর্ব ইউপির বড়তুলা গ্রামের উত্তর পাড়ার একটি উন্মুক্ত রাস্তায় বলপূর্বক কতিপয় ব্যাক্তির বেড়া দেওয়ায় এ অচল অবস্থা সৃষ্টি হয়।
পরে ওইদিন বিকেলে জনগনের অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নির্দেশে সেখানে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরুপম মজুমদার।
তিনি বিবাদমান পক্ষদের নিয়ে গ্রামবাসীর সহযোগিতায় রাস্তাটি পূনরায় খুলে দিয়ে জনগন ও জানবাহন চলাচল স্বাভাবিক করেন। একই সঙ্গে উভয়পক্ষ‌কে নি‌র্দেশ প্রদান ক‌রেন ভ‌বিষ‌্যতে কেউ রাস্তায় চলাচ‌লের পথে বাঁধা প্রদান করলে অভিযুক্তদের সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে।
উল্লেখ, ওই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমান পুত্র বাদী: বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমান এবং একই এলাকার আবুল বাসারের পু্ত্র  শাওন হিরা বিবাদে জড়িয়ে টিন ও বাঁশ দিয়ে রাস্তায় ভেড়া দিলে এ অচল অবস্থা সৃষ্টি হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন