প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ৮:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে বিদ্যুৎপৃষ্টে দুই সন্তানের জননীর মৃ ত্যু

মোজাম্মেল প্রধান হাসিব

চাঁদপুরের মতলব দক্ষিণে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিল্পী আক্তার (৪০) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। মৃত শিল্পী আক্তারের স্বামীর নাম আব্দুল সাত্তার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম বাইশপুর গ্রামে নিজ ঘরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি ঘটে।

হাসপাতাল ও নিহতের স্বজনরা জানান, সুইচবোর্ড থেকে বিদ্যুতের তার টিনের বেড়ায় লেগেছিল। বেড়ায় লাগোয়া চালের ড্রাম থেকে চাল আনতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে শিল্পী আক্তার ঝলসে যান।

বিদ্যুৎপৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মারা যান। এ সময় বাসায় কেউ ছিল না। পরে লোকজন তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা গেছেন।

শিল্পী আক্তারের দুই সন্তান রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন